| কবিতা | প্রাণের নবী মায়ার নবী |
| কবি | মোঃ রুহুল আমিন |
| সময় | ২০২১ |
| লিখার স্থান | চট্টগ্রাম বাংলাদেশ |
| কবিতার বিষয় | প্রেম |
যিনি দিলেন সাগর নদী
মাটির নিচে জল
প্রার্থনাতো তাহার কাছে
করছি অনর্গল ।
সবার আগে নত করি
করে যত পাপ
প্রভুর কাছে ক্ষমা ভাগী
মুছতে অভিশাপ।
প্রভুর কাছে গভীর রাতে
জোর ক্ষমাটি চাই ।
কেঁদে কেঁদে ভাসায়ে চোখ
যেনো ক্ষমা পাই ।
মক্কাতে আর মদিনাতে
দেখে রওজা পাক ।
মনটা আমার চুম্বনেতে
হতে পাক ও সাফ ।
প্রাণের নবী মায়ার নবী
হবে প্রিয় জন ।
বিচার দিনে নবীর সাথে
রবে উম্মত গন।