কবিতা বন্যার সর্পিল রূপ
কবি মোঃ রুহুল আমিন
সময় ১৯-০৬-২০২২
লিখার স্থান চট্টগ্রাম বাংলাদেশ
কবিতার বিষয় জীবনমুখী
Review This Poem

সিলেট বাসীর শোকের ছায়া
বইছে বাংলার ঘরে,
শুনছি তাদের আর্তনাদ যে
ভাসছে কেমন করে!

ক্ষুধার কষ্টে সোনার মানিক
মরছে আজি ধুঁকে,
খাবার আশে ….আহাজারি
ভোজন নেই তো মুখে।

আকাশ কাঁদে বাতাস কাঁদে
করুণ ব্যথার তাপে,
এমন নিষ্ঠুর বন্যার ছোবল
এলো কোন সে পাপে॥

বন্যায় ভাসছে প্রাণী জগৎ
মরণ সাথে নিয়ে,
প্রভু মোদের রহম করো
অসীম মায়া দিয়ে।

হে দয়াময় ….মহান প্রভু
সৃষ্টির মালিক তুমি
প্রবল বন্যার ভয়াল থেকে
রক্ষা করো ভুমি।।

বন্যার জলের নির্মম তাণ্ডব
সর্পিল গতি রুপে,
বানের জলের মানুষ গুলো
বন্দি মৃত্যু কুপে।

শাহ্ জালাল রঃ আছেন তিনি
সিলেটের ওই বুকে,
আশেকগনের উছিলায় আজ
বন্যা দাও যে রুখে।

পীর আউলিয়া মাজার শরীফ
আছে আশেক গণে,
নেক বান্দাদের স্মরণ করে
ডাকে সকল জনে।

প্রভু তোমার কৃপা ছাড়া
বাঁচার নেইতো মতি,
থমকে গেছে জীবন যেনো
অসাড় হলো গতি।

guest
0 Comments
Newest
Oldest Most Voted