| কবিতা | মায়ের হাসি |
| কবি | সামিয়া আক্তার |
| কাব্যগ্রন্থ | নেই |
| সময় | ২০-০১-২০২৩(রাত ১১.২১মিনিট) |
| উৎসর্গ | মা |
| লিখার স্থান | নোয়াখালী |
| সম্পৃক্ততা | নেই |
| কবিতার বিষয় | অন্যান্য |
মাগাে তোমার মুখের হাসি
বাসি ভীষণ ভালো,
মধুর হাসি মিষ্টি ঝরে
জীবন করে আলো।
সকাল-সাঁঝে তোমায় দেখি
হাসি ভরা যে মুখে,
সেই হাসিতে সুখ যে ভাসে
জীবন কাটে সুখে।
দুখের কালো যায় গো দূরে
দেখি যে মুখে হাসি,
জগৎ মাঝে মায়ায় ভরা
সুখের স্রোতে ভাসি।
তোমার আলো হয় যে ভোর
আঁধার ঘরে বাতি,
জগৎ মাঝে তোমায় নিয়ে
দুঃখে সুখে মাতি।
খোদার তরে এই মিনতি
আমি গুনাহকারি,
মায়ের মুখে মধুর হাসি
ধরে রাখতে পারি।।