কবিতা অবনত মস্তক
কবি মোঃ রুহুল আমিন
সময় ০৪-০৭-২০২২
লিখার স্থান চট্টগ্রাম বাংলাদেশ
কবিতার বিষয় জীবনমুখী

ঈদুল আযহা এলে মুসলিম
হজের জন্য সাজে,
আরাফাতের—-ওই ময়দানে
মুখর ধ্বনি বাজে।

তোমার হুকুম পালন করতে
হাজির আজি হলাম,
নবীর রওজা সালাম দিতে
হজের জন্য এলাম।

হজ করিবার জন্য মুসলিম
ব্যকুল হয়ে ছুটে,
খোদার রহম আঁচল ধরে
নেবে যেন লুটে।

হজ হলো ভাই ফরজ বিধান
শ্রেষ্ঠ উত্তম কর্ম,
হজের জন্য ছুটবে মুসলিম
বুঝলে হজের মর্ম।

নবীর রওজা দেখলে চোখে
পরাণ জুড়ায় যাবে,
মাকরূর হজের বিনিময়ে
জান্নাত জানি পাবে।

হজের আশায় মুসলিম উম্মা
স্বপ্নে বিভোর থাকে,
ক্যামনে যাবে নবীর দেশে
নিয়ত সঙ্গে রাখে।

হজের মাসে নবীর দেশে
যাচ্ছে হাজী গণে,
নবীর নামে কিয়াম দুরুদ
পড়ছে মনে মনে।

হজের দিনটা এলো আবার
একটা বছর পরে,
পাপ মোচনে সজল চোখে
কালো গিলাফ ধরে।

অবনত ------চোখ গড়িয়ে
অশ্রূ পড়ে বেয়ে,
জান্নাতের ওই কালো পাথর
চোখের মাঝে পেয়ে।

হজের ফরজ আদায় করতে
যাবে নবীর দেশে,
ফিরবে সকল হাজী গণে
যেন নিষ্পাপ বেশে।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments