| কবিতা | ক্ষণেক হায়াত্ |
| কবি | মোঃ রুহুল আমিন |
| সময় | ২৭-০৭-২০২২ |
| লিখার স্থান | চট্টগ্রাম বাংলাদেশ |
| কবিতার বিষয় | জীবনমুখী |
কার হুকুমে রোজ সকালে
রবি উঠছে হেসে,
ছড়ায় আলো জমিন পানে
সারা জাহান ভেসে।
রবির আলোয় আলোকিত
করেন ভুবন যিনি,
আসমান জমিন মোদের জন্য
সৃষ্টি করেন তিনি।
এই বসুধা সাজায় মাওলা
মানব জাতি দিয়ে,
সকল কিছু করেন সৃষ্টি
শুধু তাদের নিয়ে।
নাটাই ধরে টানবে যখন
ছাড়তে হবে মেলা,
কোন খানেতে বসে মাওলা
খেলো এমন খেলা।
বিশ্ব জগৎ জীবন মরণ
সবি তোমার হাতে,
ক্ষণেক হায়াত্ নিয়ে মানব
কেনো এতো মাতে।
অতীত বেসে এই ভুবনে
আছে মানব সবে,
রঙ্গশালা —-ছেড়ে একদিন
ঠিকই যেতে হবে।
মরণ ডাকটা আসবে যেদিন
রবে কেমন করে,
জনম জনম কাটবে সেদিন
গহীন কালো ঘরে।