| কবিতা | প্রিয় দল |
| কবি | মোঃ রুহুল আমিন |
| সময় | ২৩-১১-২০২২ |
| লিখার স্থান | চট্টগ্রাম বাংলাদেশ |
| কবিতার বিষয় | সমসাময়িক |
মোর প্রিয় দল সৌদি আরব
ফুটবল বিশ্ব-কাপে,
দেখবো বিজয় খেলার মাঠে
উঠবে ধাপে ধাপে।
আবেগ দিয়ে নয়তো আজি
কেবল স্রোতে ভাসি ,
খেলার মাঠে দেখলে তোদের
থাকে মুখে হাসি।
ওই পতাকার নিশান আজকে
উড়ছে গগন পানে,
মুসলিম জাতি ধন্য আজকে
যারা মর্ম জানে।
চল্ এগিয়ে খেলার মাঠে
নিজের শক্তি দিয়ে,
জয় ছিনিয়ে আনবে জানি
মধুর নামটা নিয়ে।
দেখুক এবার ফুটবল বিশ্ব
সেরার সেরা খেলা,
জয় ছিনিয়ে আনতে যাদের
নেইতো কভু হেলা।