| কবিতা | প্রণয় |
| কবি | আবরার নূহান |
| সময় | আগষ্ট, ২০২০ |
| কবিতার বিষয় | প্রেম, বিরহ, রূপক |
তুমি যখন এসেছিলে প্রিয়তমা,বিনা আবাহনে
বুঝিনি তোমায়, খুঁজিনি;
তবে ক্যানো আজও ভুলিনি?
স্মৃতি বড়ই বেদনাকাতুর।
খানিক চেয়েছি চিলেকোঠার রদ্দুর
একটুখানি সুখের ছোঁয়া
তবে ক্যানো এখনি চলে গেলে?
মূল্যহীন করে এ-অনুভূতি,
ক্ষুদ্র করে প্রণয়ের অলংকার
বন্ধ করে সহস্র শব্দের ঝংকার;
আমি কেঁদেছি, কাঁদছি
এ গভীর প্রণয়ে কেঁদে যাবো
তবু বলবোনা,বলবোনা
কত গভীর এই প্রণয়।