| কবিতা | গোধূলি সন্ধির নৃত্য |
| কবি | শফিকুল মুহাম্মদ ইসলাম |
| সময় | সেপ্টেম্বর, ২০২২ খ্রিস্টাব্দ, ঢাকা। |
| উৎসর্গ | শিশু কিশোরদের |
| লিখার স্থান | গুলশান, ঢাকা-১২১২ |
| সম্পৃক্ততা | প্রকৃতি ও বাংলার মায়ের অনুরাগ থেকে। |
কোথায় এমন সাঁঝের মায়া
পাখপাখালির নৃত্য,
গোধূলির রং করে যে ঢং
ভরে দিতে চিত্ত।
কোথায় এমন হাসনাহেনার
সুবাসিত গন্ধ,
কোথায় পড়ে সবুজ ঘাসে
শিশিরভেজা ছন্দ।
উঠোনজুড়ে পুঁথির আসর
দোলা দিতো প্রাণে,
লোকগীতি জারি সারি
ভাটিয়ালি গানে।
কোথায় ডাকে লক্ষ্মীপেঁচা
শিমুলেরই ডালে,
কোথায় দেখো বাংলার মাকে
সকাল সন্ধ্যাকালে।