বাংলা কবিতা, আমাকে তার কথা বলো পাখি কবিতা, কবি রাকিবুল হায়দার | কবিতা অঞ্চল
কবিতা আমাকে তার কথা বলো পাখি
কবি রাকিবুল হায়দার
4.7/5 - (3 votes)

আমাকে তার কথা বলো পাখি,
যার চোখে ঘুমে নেই জানে রাতের ফসিল,
স্মৃতির কু ঝিকঝিক ট্রেন যার নিউরণে ছুটে চলে,
চাঁদের সাথে যার দেখা হয় না অনন্তকাল!

আমাকে তার কথা বলো পাখি,
আজ রাতে যার মন ভালো নেই,
চোখের ভেতর একবুক সমুদ্র নিয়ে যে একা জেগে থাকে,
যার ঠোঁটে ডুবে যায় বিষাদের জনপদ।

আমাকে তার কথা বলো পাখি,
যার কেউ নেই তবুও বাড়িয়ে থাকে হাত,
আলো নয় আলেয়া দেখলেই যে ছুটে যায়,
যার কাছে বেঁচে থাকার অন্য কোনো মানে নেই!

guest
0 Comments
Newest
Oldest Most Voted