| কবিতা | সিজারিয়ান বৃষ্টি |
| কবি | শীতল চট্টোপাধ্যায় |
আর কিছুদিন পর হয়তো -
মেঘ সিজার ক'রে বৃষ্টি আনবে
বিজ্ঞানী ৷
মেঘের পেট থেকে নিচে নামা বৃষ্টিরা
অতি দ্রুত মিশে যাবে
সাগর , নদী , পুকুর , বিলে ,
ঘাসের শিকড় চুইয়ে
গভীর ভূতলে ৷
সিজারিয়ান বৃষ্টি -
মেঘের নরমাল ডেলিভারি বৃষ্টির মতো
বেশিক্ষণ থিতু হবেনা যে !