| কবিতা | আজ বৃষ্টি হবে |
| কবি | আহাম্মেদ জিসান |
| উৎসর্গ | প্রিয়ন্তী |
খুব সম্ভবত আজ বৃষ্টি হবে
খোলা জানালা দিয়ে বাতাস ধুকবে -সাথে কিছু বালি;
আমার সুন্দর ঘর ভিজে যাবে – কেমন নোংরা হবে
আমি সম্ভবত ঝাড়ু দিতে পারব না –
আমি সহ্য করতে পারব না; নীরবে দেখে যাব
তবু এই বৃষ্টিকেই উপভোগ করব এবং চাইব বার বার আসুক।
এই বৃষ্টির জলে আমার জ্বর হবে – ১০৪ ডিগ্রী
মরনের দার হতে ফিরে আসব – বিছানায় শুয়ে কাতরাব
তবু বৃষ্টিকেই ভালোবাসব। ঘরের ওই ধুলো গুলো রয়ে যাবে-
ঘরের এমন কোণায়, যেখানে ঝাড়ু পৌছায় না।
আমি পরিষ্কার হয়েও অপরিষ্কার-
আমি সুস্থ্য হয়েও অসুস্থ্য
ওই বৃষ্টির পর আমি নিজের মাঝে আর থাকিনি।