| কবিতা | অন্য রকম রাত |
| কবি | আহাম্মেদ জিসান |
আজ এক অন্য রকম রাত,
বৃষ্টির রাত, বিষন্নতা ও প্রেমের রাত
অলসতার ঘুম অথবা লালসার রাত,
বজ্রের শব্দে ঘুম ভাঙার রাত ।
বারান্দায় বসে এক কাপ চা,
অথবা প্রেমিকার জন্য কবিতা লেখার রাত ।
দুঃখী মানুষের কষ্টের রাত,
প্রতিটা ফোটার সাথে কুঁকড়ে যাওয়া গরিবের
কষ্টের শব্দ হারিয়ে যাওয়ার রাত ।
আজকের এ রাত আগামী কালের ভাবনা,
নতুন সূর্যদয় এবং সবুজাভ প্রকৃতির কামনা ।
শীত ও বর্ষার ভালোবাসা অথবা
মেঘ কন্যার কান্না ।
তাই এ রাত অমর থাক,
প্রতিটা মানুষের জীবন সুখ, অথবা
অলস ঘুমে তলীয়ে যাক ।