| কবিতা | রাতের প্রেমিকা |
| কবি | আহাম্মেদ জিসান |
ঘুম কি খুব জরুরী –
ভালোই আছি মন্দ কি ?
প্রতিরাতেই স্বপ্ন দেখা –
খুব জরুরী ?
ভালোই আছি মন্দ কি ?
শেষ রাতে কুকুরের চিৎকার,
ঘুঘুর ডাক,
রমণীর নূপুরের শব্দ,
রজনী গন্ধার ঘ্রাণ-
এগুলো খুব খারাপ কি ?
মাঝে মাঝে অমাবস্যা,
তোমার পাশে এসে বসা,
মাথায় হাত রেখে –
স্বপ্নগুলো জাগ্রত করে তোলা।
আজও চলে যাবে-
স্বপ্নগুলো রয়ে যাবে।
সকাল হবে, জেগে রবো আরেক রাতের অপেক্ষায়।