| কবিতা | একটি কদম |
| কবি | আহাম্মেদ জিসান |
এই শহরে ভালোবাসা নেই, আছে অপেক্ষা-
মান অভিমান ও স্বার্থ;
ছলনা এবং স্বপ্ন ভাঙা গড়ার খেলা,
তাই কদম হাতে আর হাটা হয়না,
তূচ্ছ ফুল, স্বার্থ কম তাই;
বাজারে বিক্রি হয়না।
এমন অজস্র কদম পড়ে আছে শহরে,
গুণে মানে উন্নত ; তবু কেউ দেখার সময় পায়না।