কবিতা বিস্ফোরণ
কবি সাযীম হিমু চৌধুরী
সময় জুন,২০২২,ভোর
লিখার স্থান রুম নম্বর-৪২২,শহীদ তারেক হুদা হল,চুয়েট
5/5 - (2 votes)

বিস্ফোরণে পাখিরাও পুড়ে
মানুষ ও পুড়ে
পুড়ে অজস্র জ্বলজ্যান্ত হৃদয়
রাতের আকাশে জ্বলতে থাকে মানুষের স্বপ্ন
লেলিহান আগুনের দাবানলে;
আমারও তো মন কাঁদে
শহরের কান্নায়।
চারিদিকে হাহাকার আর্তনাদ
ভারী বাতাসে আচ্ছন্ন বন্দরনগরী
মানুষও ভেঙ্গে পড়ে মানুষকে দেখে
মানুষও দাঁড়ায় মানুষের পাশে।

guest
0 Comments
Newest
Oldest Most Voted