কবিতা খুঁজ রে ভোলো! (গীতিকাব্য)
কবি বোরহানুল ইসলাম লিটন
সময় ০২ জুন, ২০২২ইং।
লিখার স্থান পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
Review This Poem

দমের তালে খুঁজ রে ভোলা
কে তোর আপনজন!
হেলায় জনম বৃথা যাবে
হারবে শেষে পণ –
দমের তালে খুঁজ রে ভোলা
কে তোর আপনজন!

গড়িস নে তুই মনের কোণে
তার তরে রে ঘর,
মাপলো না যে একবারও তোর
গহর কানার জ্বর।
নরম বিছান না জেনে কার
অলীক স্বপন দেখিস নে আর
ভেবে পরম ধন –
দমের তালে খুঁজ রে ভোলা
কে তোর আপনজন!

আকুল আশা মনটারে তোর
বাঁধলে কভু কষে,
কে দিলো এই সাধের পরাণ
ভাব নিরালায় বসে।
খেলিস নে তুই মোহের পাশা
শখ হবে রে সর্বনাশা
সেজে প্রভঞ্জন –
দমের তালে খুঁজ রে ভোলা
কে তোর আপনজন!

guest
0 Comments
Newest
Oldest Most Voted