| কবিতা | রুবাইয়াত-ই-বোরহান (নিজেই ঘাত পাবে) |
| কবি | বোরহানুল ইসলাম লিটন |
| সময় | ৩১ মে, ২০২২ইং। |
| লিখার স্থান | পাঁচুপুর, আত্রাই, নওগাঁ। |
কেউ তোমাকে কামড় দিয়ে কয় যদি রোজ ‘হাম খাঁটি’,
তবু তারে ভুল বুঝো না পাল্টা ছুঁড়ে গাল চাঁটি।
ভীষণ নিজেই ঘাত পাবে ভাই করলে কিছু রাগ করে
জানবে যখন পোক কিড়া ওর দাঁত কিনেছে দুই পাটি।