| কবিতা | বিস্ময়কর ভালোবাসা |
| কবি | নাশিদ ববি |
খানিক বাদে মনে হল
কিছু একটা ফেলে এসেছি
হুম সেই সাগরের পাড়ে
সেই পাথরে উপর !
বুনোফুলের ছবি গুলো দেখছিলাম
বেশ ভালো ছবি তুলতে পেরেছি ,
ক্যামেরা ব্যাগে ভরে
গাড়ি কাজে যাবো ।
ঠিক তখনি দেখা হল অনির্বাণ বাবুর সাথে
সুদর্শন পুরুষ যাকে বলে সেই রকম ,
ঠোঁটের কোণে এক রাশ হাসি লেগেই থাকে
বেশ মজা মানুষ তবে ভীষণ বুদ্ধিমান ।
বললেন – অপেক্ষা করছিলাম জানি তোমাকে এখানেই পাওয়া যাবে ।
বললাম – তাই !
বিস্ময়কর ভালোবাসা মনচোরা বুঝি এভাবেই মন চুরি করে নিয়ে নেয় !