কবিতা অর্থ বিত্ত
কবি নাশিদ ববি
সময় বিকেল ৩ টা
উৎসর্গ নারী জীবন
লিখার স্থান হেঁশেলঘর
সম্পৃক্ততা মাছ ভাঁজা নিয়ে তর্ক
1/5 - (1 vote)

অর্থই সব অনর্থের মূল ;সেই প্রাচীন কালে শেখা
আজও হৃদয়ে ধারণ করে যাওয়া
ময়ূরের ঝলমলে পাখা,
তুলে রেখেছি বইয়ের ফাঁকে
কেউ বলেছিল সেখানে নতুন ময়ূর জন্ম নেবে ।

হাস্যকর কৌতুক শুনে হেসে কুটিকুটি
অশিক্ষার মাঝে শিক্ষার একফোঁটা মূল্য নেই,
ঘরের কাজের সাহায্যকারিণী দুঃখ করে বলেছিল
ম্যাডাম সমানে সমানে মিল হয় ;তেল আর জলে নাকি অমিল !

খোঁটা মারা মানুষটির কপালে রাগ আর ক্রোধের বক্ররেখা আটকে আছে
কথায় কথায় উত্তেজিত হবার হেবিট কমেনি এখনও।
দালানে বসে বাবুই পাখিরে বিধ্রুপ করে বলে
কেন নিজ অট্টালিকা করতে পারলে না ।

অর্থ বিত্ত কিছুই নেই একেবারে শূন্য ?
ভাঙ্গা ঘরের চাল ভেদ করে চন্দ্রের আলো প্রবেশ করে
বিরক্ত হয়ে মুখে কিছুই বলিনি শুধুই শুনে গেলাম
অপমানের জবাব সময় দেয় এটা নিশ্চিত ।

আজ কি বড় মাছের টুকরো হাড়িতে আছে ?
নাকি সেখানেও তর্কের যুদ্ধ চলে কে খাবে
হিন্দি সিনেমার মত নিখুঁত ভালোবাসার ননদ বুঝি সব খানেই আছে ।
পুরানো ছবিগুলো বলে
যার অর্থ বিত্ত বেশি তার সন্মান বেশি ।

guest
0 Comments
Newest
Oldest Most Voted