| কবিতা | রুবাইয়াত-ই-বোরহান (পড়াস নে সই!) |
| কবি | বোরহানুল ইসলাম লিটন |
| সময় | ২৩ মে, ২০২২ইং। |
| লিখার স্থান | পাঁচুপুর, আত্রাই, নওগাঁ। |
দেখলে আমায় চিত্ত রে তোর গড়ে যদি দম ভারী,
বলিস ডেকে চুপটি যাবো সাত সমুদ্দুর সব ছাড়ি।
ফের দেবো না জানতে তোরে থামুক এ লোর অম্বরে,
পারবো না আর পড়তে তবু খোকন খোকন ডাক পাড়ি!