| কবিতা | মান্নার কান্না |
| কবি | বোরহানুল ইসলাম লিটন |
| সময় | ১৩ মে, ২০২২ইং। |
| লিখার স্থান | পাঁচুপুর, আত্রাই, নওগাঁ। |
মোড়লের বাড়ি এসে প্রতিবেশী মান্না,
’ক্ষমা করো’ বলে সাঁঝে জুড়ে দিলো কান্না।
শুধায় ওরে ছেলেটা কি সেজে আজ কংস,
ভিটে-মাটি বাড়ি-ঘর করেছে সে ধ্বংস?
না হুজুর ওরে নিয়ে করি সে-তো গর্ব,
ও কি পারে কেড়ে নিতে দড়ি বিনে সর্ব!
’দড়ি গেছে’ শুনে ভাবে বেদনা কি সস্তা,
নিয়ে যা-তো ঘর থেকে পাটে ভরা বস্তা!
তবু খাড়া দেখে বলে আরো চাই নকরি?
ধীরে বলে দড়িতে যে বাঁধা ছিলো বকরি!