| কবিতা | গড়বো একটা পূর্ণ শশী! |
| কবি | বোরহানুল ইসলাম লিটন |
| সময় | ০৪ মে, ২০২২ইং। |
| লিখার স্থান | পাঁচুপুর, আত্রাই, নওগাঁ। |
নিভৃতে আকাঙ্ক্ষা চষি
গড়বো একটা পূর্ণ শশী
সামর্থ্য যাচি গো ডেকে কৃপাশীল রব,
বিশ্বাসে সৃজিব পথ
হলেও, রুগ্ন এ রথ
কিংবা তাতে ধ্বংস হলে চঞ্চলা বৈভব।
তারপর আসুক না সেই উগ্র যামী!
ছোট্ট এ তরণী বেয়ে চলে যাবো আমি।
দেখো তুমি অন্তর্যামী! চেয়ে দূরে বসি,
আন্ধার লুকালে তব তোমার এই বান্দা
দুস্তর অর্ণবে থাকে নিদ্রাহীন, কতোটা সাহসী।