| কবিতা | উল্টাপাল্টা |
| কবি | নাশিদ ববি |
কি মুশকিল ভীষণ উল্টাপাল্টা
মাথা বুঝি ভোঁ ভোঁ করে
একেবারে উড়ে আসে পড়ে
ভীষণ দুর্গন্ধ গায়ে !
বলি কেন এলি তুই এখানে বোকা পোকা ।
যা অন্যের ঘাড় মটকা
সারা বাড়ি করে উল্টাপাল্টা
সকলকে বিদেয় করে ,
এয়ারফ্রেশ্নার ছড়িয়ে দিলাম ঘরে
লেবুর সুবাস মৌ মৌ করে
ছোট ছোট বিড়াল ছানারা কিলবিল করে বলে উঠে মিউ মিউ মিউ ।