কবিতা উদাসীন
কবি নাশিদ ববি
সময় দুপুর ১ টা ,১৯৯৯
উৎসর্গ অন্তর আত্মা
লিখার স্থান ঢাকা
3/5 - (2 votes)

কিছু কথা হল না
কিছু বলার কি ছিল না
মনে মনে কথা
সে মন কেন বোঝে না ।

ওগো সুদর্শন ভীরু মন
কিছু কি বলবে এখন
না থাক পড়ে হবে কথা
আর কত জ্বালাতন !

ফুলের বনে ভোমর ঘুরে বেড়ায়
বড় সুন্দর দেখা সেই মন চোখ
চোখ খুলে দেখো তারে
কে চিলেকোঠায় উঁকি মারে !

গোলাপ গুলো একে ওকে দিয়েছ
বুঝিছি এটা তোমার ছল
কেন করেছ অপমান
কিছু কথা কি ছিল তখন ?

অভিমান হল তার
থাক থাক সব যা গেছে অতীতে
কিছু কথা রয়ে যায় নীরবে
ভুলে গেছি সেই স্মৃতিটুকু !

ছলনা তোমারই সাঁঝে
চিরকাল ছিলে উদাসীন
কথার মালা তিক্ত লাগে
কিছু কথা থাক ঝরে পড়ে ।

আবেগি মন খুঁজে পায়
ভালোবাসার পর্বত
বরফে ঢাকা পড়ে আছে
গোলাপের পাপড়ি গুলো ঝরিয়ে দিয়ে
কিছু কথা কি শেষ হয় কখন ,
যত কাছে যাই সেই তত দুরে চলে যায়
আঁধারে হারিয়ে যায় সেই ছায়া মনছবি
এতো কিছু কি বলা যায়
বুঝি সে ছলনা করে প্রতিনিহত
ভীরু সে আবেগি মন
অনেক দিয়েছে কষ্ট
ভালোবাসা বাড়িয়ে দাও তোমার হৃদয়কে প্রসারিত কর
কিছু কথা নীরবে রয়ে যায় ।
কাব্য কবিতা লিখা তোমারই সাঁঝে
যাকে ভালো লাগে তাকে নিয়ে সাজাও তোমার ভুবন ।

guest
0 Comments
Newest
Oldest Most Voted