| কবিতা | আশ্চর্য ভাতের গন্ধ |
| কবি | বীরেন্দ্র চট্টোপাধ্যায় |
| কাব্যগ্রন্থ | বীরেন্দ্র চট্টোপাধ্যায় নির্বাচিত কবিতা |
| লিখার স্থান | কলকাতা |
আশ্চর্য ভাতের গন্ধ রাত্রির আকাশে
কারা যেন আজও ভাত রাঁধে
ভাত বাড়ে, ভাত খায়।
আর, আমরা সারা রাত জেগে থাকি
আশ্চর্য ভাতের গন্ধে
প্রার্থনায়, সারা রাত।
