বাংলা কবিতা, ছত্রিশ হাজার লাইন কবিতা কবিতা, কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায় | কবিতা অঞ্চল
কবিতা ছত্রিশ হাজার লাইন কবিতা
কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়
কাব্যগ্রন্থ বীরেন্দ্র চট্টোপাধ্যায় নির্বাচিত কবিতা
লিখার স্থান কলকাতা
4.2/5 - (4 votes)

ছত্রিশ হাজার লাইন কবিতা না লিখে

যদি আমি সমস্ত জীবন ধ’রে
একটা বীজ মাটিতে পুঁততাম
একটা গাছ জন্মাতে পারতাম
যেই গাছ ফুল হয়, ছায়া দেয়
যার ফুলে প্রজাপতি আসে, যার ফলে পাখিদের
ক্ষুধা মেটে ;

ছত্রিশ হাজার লাইন কবিতা না লিখে
যদি আমি মাটিকে জানতাম !

guest
0 Comments
Newest
Oldest Most Voted