| কবিতা | রম্য কবিতাঃ বিকেলে ভোরের ফুল |
| কবি | নাশিদ ববি |
| সময় | সন্ধ্যে ৭ টা বেজে ৪৩ মিনিট |
| উৎসর্গ | যারা দাঁত বের করে হাসতে পারে তাদের জন্য |
| লিখার স্থান | হেঁশেল ঘর |
| সম্পৃক্ততা | হাসির জোকস পড়ে |
গোলাপের পাপড়িগুলো ঝরে পড়েছে
লাল টকটকে গোলাপ ফুটেছিল
হাতে নিয়ে দেখতে গিয়ে
কাঁটার আঘাতে আহত ।
টেকনিক্যাল চিন্তাশীল মানুষগুলোর
ভিতর অনেকাংশে যন্ত্রের মত
সুইচ প্রেস করে অন আর অফ করা যায়
বিকেলে ভোরের ফুলগুলো এভাবেই থাকে ।
পুরানোদিনের বাংলা সিনেমাগুলোর
চোখের সামনে ভেসে উঠে নায়ক নায়িকা
হেলেদুলে বাই সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছে
সাথে চাকায় হাওয়া ভরার যন্ত্র ।
সূঁচালো পিনের আঘাতে চাকার হাওয়া ফুড়ুৎ করে বেরিয়ে যায়
সাথে ছিল সুইডেনের আনাস জিনজার থিন্স বিস্কুট
কুটুস কুটুস করে বেড়ালের ছানাটি খেয়ে নিল
আর নতুন নতুন অ্যানিমেশন করতে ব্যস্ত ।
রাতে কানা দিনে কানা মোটা চশমা পড়ে আছে সেই রম্য কবিতার নায়ক নায়িকা ।
শেষ বিকেলে দেখলাম সূর্যের দর্শন সাথে নিয়ে বেড়ালছানাটি
এভাবেই রম্য জোকস কবিতা রচিত হয় ।