কবিতা বিচার হবে
কবি বিবেক সিং
সময় ২৩শে ফেব্রুয়ারি,২০২২
লিখার স্থান শ্রীরামপুর,হুগলী,পশ্চিমবঙ্গ,ভারত
Review This Poem

দু কান কাটা নির্লজ্জ গুলো
বিক্রিত শির ও মাজা
কালের স্রোতে তাদেরও ঠিক
পেতে হবে সাজা
একদিন ঠিক সময় আসবে
জবাব দিতে হবে নিজেকে
আয়নাতে ঠিক দেখতে পাবে
কুৎসিত জানোয়ার টাকে
কোনো অভাব হবে না হয়তো
সিন্দুক গুলোও ভরবে
তবু হাঁতড়ে মরবে রাতের ঘুম
অপরাধবোধ তাড়া করবে

guest
0 Comments
Newest
Oldest Most Voted