কবিতা গ্রিন রুম
কবি নাশিদ ববি
Review This Poem

হাজার বছর পুরনো প্রেম
ঘুরে ঘুরে আসে বুঝি
সেই গ্রিন রুম হাল্কা আলোতে দেখা সেই মুখ
কোথাও আছে সে বুঝি লুকিয়ে কোন আড়ালে
চেনা শহরে চেনা মানুষগুলো
বড়ই অচেনা লাগে
সেই গ্রিন রুম সেই প্রেম
হারিয়ে যাওয়া কোন এক সময়ে
পাশাপাশি সকলে হেঁটে যায়
দেখেও না দেখার ভান করে
কিছুটা কষ্ট লুকিয়ে রাখে তারা
মনের ইচ্ছে গুলো বড় এলোমেলো লাগে
ছুঁয়ে দেখো সেই হাত
সেই গ্রিন রুম আলোতে ঝলকানি
রাতের আঁধারে সেই রাস্তা
পাশের ঝোপের জোনাকি জ্বলে
সেই গ্রিন রুমে সেই পুরনো প্রেম
ভালবাসার চিরকুট আছে হৃদয়ে ।

guest
0 Comments
Newest
Oldest Most Voted