কবিতা ছুঁয়ে দিলে
কবি নাশিদ ববি
সময় রাত ৭ টা ,২০২২
উৎসর্গ প্রিয় মেয়ে রাইদা কে
লিখার স্থান টোকিও
4.5/5 - (2 votes)

ছুঁয়ে ছিলে এই মন
আর কি চাওয়ার আছে
বসে ভাবি আনমনে
কেন এলে না আরও আগে
অসময়ে কাছে এসো
জানি তুমি ঠিকই মনে মনে ভালোবাসো
লোকলজ্জার ভয় বলে কিছু কি আছে
দেখেও যে না দেখার ভান করে
বেঁচে থাকার প্রবল ইচ্ছায় বুঝি
খড়কুটো আঁকড়ে ধরে
জানি নিঃসঙ্গতা ভীষণ বেদনাদায়ক
হৃদয় ভেঙ্গে মুচড়ে যায়
ছুঁয়ে দিলাম সেই মন কে
যে মন ভীষণ কঠিন আর শক্ত
ভারী কণ্ঠ বুঝি সে ভালোবাসে
শুনলে হৃদয়ে ঝংকার সৃষ্টি করে
যাকে পাও তাকে নিয়ে থাকো
যে থাকার সে থেকে যাবে
সত্যিকারের ভালবাসা সেই করে
যে হৃদয় দিয়ে সকলকে ভালোবাসে
ছুঁয়ে ছিলাম সেই মন কে
পরোক্ষভাবে ও ভালবাসা করা যায়
নতুন ভালবাসা নিজের সাথে

guest
0 Comments
Newest
Oldest Most Voted