| কবিতা | ড্রাকুলা |
| কবি | নাশিদ ববি |
| সময় | ২৫ জুন ২০২১ ,সকাল ১০ টা |
| উৎসর্গ | প্রিয় কে |
| লিখার স্থান | টোকিও |
| সম্পৃক্ততা | রম্য |
প্রাসাদের অন্দর মহলে
আলো একে বারে নেই
গা ঝমঝম ভাব
ভয়ে প্রাণ যায় তাই বুঝি আমার ।
খুব তো শখ করে এসেছি এই প্রাসাদে
আর লোক মুখে শুনেছি
ড্রাকুলা থাকে এই খানে
ভয়ে প্রাণ যায় তাই বুঝি আমার ।
মাঝ রাতে হঠাৎ কি যে শুরু হল
প্রবল ঝড় আর বজ্রের আঘাত !
ঠুসঠুস ঠাস ঠাস ঘটঘট সটসট শব্দ আসে কানে ,
ভাঙ্গা জানালার পাশের দেয়ালে কিছু একটা আছে ।
শুকনো পাতা গুলো
উড়ে যায় এদিক সেদিক
বিপদের আভাস আসে এই বুঝি
ভয়ে প্রাণ যায় যায় এই বার আমার ।
মনে মনে ভাবি
কেমন হয় দেখতে ড্রাকুলা ?
এই কামরায় একটা পুরানো কফিন আছে সেটা তো জানি
খুলে যায় ঢাকনা খানি ।
হাসি মুখে দাঁত বের হয়ে আসে
হা হা হা হা কারণ আমি সেই ড্রাকুলা
ভয় করে ভয় করে ।