কবিতা ঘুম পরি
কবি নাশিদ ববি
সময় মে ১০ ,২০২০
উৎসর্গ মা আর মেয়েকে
লিখার স্থান টোকিও
সম্পৃক্ততা অনুভূতি
Review This Poem

ওরে আমার খুকিসোনা
আয় রে কাছে আয় না,
আদর করে নেব কোলে
ঐ দিকে তুই যাস না ।

ঐ দিকে যে তেপান্তোর
আছে বড় অজগর,
তাড়াতাড়ি ঘুমিয়ে পড়
নয়ইলে আসবে সেই জাদুকর।

তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি
ফুলপরিদের দেশে চলি,
ফুলের রানী দিবে আদর
খুকি আমার ঘুমায় না ।

সারাবেলায় কোলে নিয়ে
আদর করি যাই তোকে যে,
এবার তবে ঘুমিয়ে পড়
ঘুমপরিদের দেশ চল,
সোনার কাঠি রূপোর কাঠি
আর কিছু যে চাই না

নাশিদ ববি

guest
0 Comments
Newest
Oldest Most Voted