| কবিতা | রজনীগন্ধা |
| কবি | নাশিদ ববি |
| সময় | ৩০ নভে ২০২০ ,করোনা কালে |
| উৎসর্গ | পরিবার |
| লিখার স্থান | টোকিও |
| সম্পৃক্ততা | পরিবার |
তোমাকে রজনী গন্ধা ফুলের শুভচ্ছা
এই বিশাল ফুলের তোড়া তোমার জন্য
ফুল বুঝি পছন্দ করো না?
নিচ্ছ না কেন বলত ।
নাও প্লিজ নাও ।
জানো এই ফুল আমি কিনিনি
এটা আমার বাগানের ফুল ,
আমি ফুল ভালোবাসি
ফুল আমাকে আনন্দ দেয় ।
এতো মিষ্টি সুবাস
কেমন যেন উম্মাদনা সৃষ্টি করে
তোমাকে কি করে না ?
ভীষণ অস্থির লাগে
নাও আমার গাছের ফুলগুলো ,
আমি শুধু তোমার জন্য এনেছি
আমার ভালোবাসা শুধুই তোমার জন্য ।
সময়ের স্রোতে আমরা
ভেসে যাই দুদিকে ।
কোনভাবে স্রোতধারার
দিক পরিবর্তন করা যায়নি ।
আমাদের একসাথে থাকা
আর সম্ভব ছিলনা ,
এটাই ছিল আমাদের আমাদের শেষ পরিণতি ।
লোকলজ্জার ভয়
জানাজানির ভয়
নানান মুখরোচক গল্পের ভয় ,
অনিশ্চিত ভবিষ্যতের ভয়
আজকার ভয়টা অনেকটাই বেড়ে গেছে
বয়স তো কারোই কম হল না ।
পঞ্চান্ন পেরিয়ে ছাপ্পান
অনেকটা বৃদ্ধ আমরা,
এই বয়সে নতুন করে প্রেম
খুব হাসালে তুমি ।
একাকীত্ব আসলেই ভয়ংকর
পৃথিবীতে কেউই যে একা থাকতে পারেনা ,
সবাই একটা শক্ত খুঁটি চায়
যার সাথে বাকিটা জীবন কাটিয়ে দেওয়া যায়
আজও ভালোবাসার জন্য কেঁদে যাই নীরবে।