কবিতা ভালোবাসার নৌকো
কবি নাশিদ ববি
সময় ভোর রাত ২-৩ টা ,২০২২
উৎসর্গ ভালবাসার মানুষ
লিখার স্থান টোকিও
সম্পৃক্ততা ভালবাসা দিবস
5/5 - (1 vote)

মন চায় অজানায়
হারিয়ে নিজেকে
খুঁজে পাওয়া বারে বারে
ক্ষণিকের ইচ্ছে ডানা ।

কিছুটা আনমনে
ভালোবাসা তার সনে
সেই তুমি এতো কাছে
খুব বেশি মনে পড়ে ।

অবচেতন মনের আয়নায়
মুখ খানি ভেসে উঠে বারে বারে
ভালোবাসা তার সনে
হারিয়ে নিজেকে
খুঁজে পাওয়া বারে বারে ।

বইয়ের পাতায় পাতায়
রেখেছি তোমার ছবি খানি
সেই তুমি এতো কাছে
ক্ষণিকের ইচ্ছে ডানা
হাত দুটো ধরে চল যাই
সবুজের মাঝে হারিয়ে দুজনা ।

রাতের রুপোলী চাঁদ বুঝি আলো দেয় ছড়িয়ে
মায়াবী রাতে সে বুঝি ভাবে আনমনে
ক্ষণিকের ইচ্ছে ডানা
খুব বেশি মনে পড়ে সেই তারে

guest
0 Comments
Newest
Oldest Most Voted