| কবিতা | বুনো হাঁস |
| কবি | নাশিদ ববি |
| সময় | ১৯৯৬ ,ভোররাত ২ টা |
| উৎসর্গ | প্রকৃতি |
| লিখার স্থান | ঘোড়াশাল |
| সম্পৃক্ততা | প্রকৃতি |
প্রাচীন দুর্গের দেওয়ালে
আঁকা আছে সেই সব বুনোহাঁসের ছবি
ক্ষীণ আলোতে অস্পষ্ট সব আলোক চিত্র
অজানা থেকে গেল বুঝি সব ইতিহাস ।
অনাবিষ্কৃত সৃজনশীল কর্ম
স্পর্শ করতে বুনো হাঁসেরা জীবন্ত হয়ে উঠে
নানান ভাবনা মাথায় চেপে বসে
খুব যত্নে এঁকে যাওয়া সেই সব শিল্পকর্ম দেখে
সাদা সাদা পালক মেলে উড়ে যায় তারা
বুনো হাঁসরা ভালো থেকো ।