কবিতা বৃষ্টি দেখা
কবি নাশিদ ববি
সময় রাত ১১টা ,২০০৯
উৎসর্গ মা আর মেয়েকে উৎসর্গ করলাম
লিখার স্থান বাংলাদেশ
সম্পৃক্ততা বৃষ্টির দিন
Review This Poem

নাশিদ ববি

কয়েদিন খুব একটানা বৃষ্টি
সাথে দমকা হাওয়া আর গর্জন

বৃষ্টি দেখার একটা নেশা হয়ে গেছে
বারান্দার রেলিঙের উপর বৃষ্টির কণা গুলো বিন্দু বিন্দু হয়ে আছে
শখের গাছগুলোর সবগুলোই ভিজে একাকার
বৃষ্টির দেখতে ভালো লাগে
এই বাড়িতে অনেক প্রাণ আছে
যারা হয়ত ভীষণ বাস্তববাদী
শুধু আমি আলাদা
মা দুরে পথের দিকে তাকিয়ে থাকে
কি দেখো মা তুমি
ওখানে কি আছে
মা হাসে আর বলে ঐ ছোট চট ছেলেমেয়েরা পানি নিয়ে খেলা করছে
সেটা দেখি
কাঁদা পানিতে ওরা কত মজা করছে
আমি তো হাঁটতে পারি না
যদি পারতাম তবে বৃষ্টিতে একটু ভিজে আসতাম
মার এই কথা শুনে মনে হল
আমি মেয়ে বলে আমার মা তার মনের ইচ্ছার কথা বললেন
মা বললাম চল আজকে মা আর মেয়ে বৃষ্টি দেখে আসি
মা আর আমি পথ ধরে হেঁটে যাচ্ছি আর বৃষ্টি পড়ছে
কেউ বলছে ঠাণ্ডা লাগবে আবার কেউ বলছে জোর আসবে
সবার কথা উপেক্ষা করে আমরা চলছি দুজনে আনন্দ করবো বলে
জীবনে অনেক আনন্দ করতে পারিনি
আমাদের বাধা দিয়েছেন এই সমাজ
আজ সব সীমানা পেরিয়ে আমরা আজ বৃষ্টির সাথে একাকার ।

guest
0 Comments
Newest
Oldest Most Voted