কবিতা বন্ধু তোমায় এ গান শোনাবো
কবি নাশিদ ববি
সময় রাত ৯ টা
লিখার স্থান বাংলাদেশ
Review This Poem

নাশিদ ববি

কফির আড্ডা
সেই গাছের নিচে
মনে কি আছে তাদের
বন্ধু তোমায় এ গান শোনাবো বিকেল বেলা
বা তুমি রোজ বিকেলে আমার বাগানে ফুল
কত যে গান আর কত কবিতা
কেউ আছে কেউ নেই কেউ বা যাবার প্রহর গুণে
সর্বকালে বন্ধুরা একই থাকে
কেউ কেউ রূপান্তরিত হয়ে অন্য রূপে আসে
শূন্যস্থান বুঝি এভাবেই পূরণ হয়ে যায়
ঠাস মেরে কথা বলা থেকে যায় যেমনটি ছিল আগে
চতুর বন্ধুরা বোকা বানিয়ে সব নিয়ে যায়
বুদ্ধিমান বন্ধু বুঝি এড়িয়ে যায় তর্ক না করে
থাক থাক যে সেখানে আছে থাক
দেখি তো তাদের দুচোখের আলোতে
চানাচুর ,ঝাল মুড়ি আর মাশালা চা
ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাখি দেখা
ও ছাদে দাঁড়িয়ে কেউ ঢিল মেরে যায়
কেউ বা খোলা ছাতায় মুখ লুকায়
গুণ গুণ করে সেই গান হৃদয়ে বাজে
बास इयादे इयादे इयादे रहजाती हे
पुरानी जिंस ओर गिटार
বাসে করে বাড়ি ফেরা
ভিড় ঠেলে হেঁটে যাওয়া
অরণ্যে ঘুরে বেড়ানো
চিনে বাদাম খাওয়া ।
ফুচকা ,চটপটি আর স্পাইসি নুডুলস
বন্ধু সবে ভালো থেকো মনে রেখো মোরে ।

guest
0 Comments
Newest
Oldest Most Voted