| কবিতা | আলোর যাত্রাপথে |
| কবি | বিবেক সিং |
| সময় | ২৮শে জানুয়ারি |
| লিখার স্থান | শ্রীরামপুর,হুগলী,পশ্চিমবঙ্গ,ভারত |
আলোটা ঠিকড়ে বেড়িয়ে আসতে চাইছে,
দূরের ওই জানালা টা থেকে।
কিন্তু কিছু একটা বাঁধা দিচ্ছে,
কিছু একটা দুলছে আলোর যাত্রাপথে।
ঝুলছে,কিছু একটা ঝুলছে।
নিথর কিছু একটা।
এই শীতের রাতের চেয়েও,
শীতল কিছু একটা।