| কবিতা | অবিরাম |
| কবি | সাঈদ রহমান |
মনের মধ্যে ঠিক যেন একটা টুল পেতে তুমি বসে পরো
যেখানেই
যাই
হাঁটি
ভাবি
থাকি
কাজকর্ম
ফেসবুক
ম্যাসেঞ্জার
হোয়াটসঅ্যাপ
দুঃখবিলাস
সুখসাধন
আত্মহনন
দর্শন
রসায়ন
কবিতার শব্দচয়ন
অহেতুক যাপিত এ জীবন
যেভাবেই থাকি না কেন
ঠিক তুমি বসে পরো
মনের মধ্যের জায়গাটা তোমারই শুধু তাই জেনো।