কবিতা আমন্ত্রণ
কবি সাযীম হিমু চৌধুরী
সময় ১৬ ডিসেম্বর,২০২০,রাত
লিখার স্থান চট্টগ্রাম
5/5 - (1 vote)

তোমাদের শহরে এসেছিলাম যে আমন্ত্রণ পেয়ে
সে আমন্ত্রণ মিশে গ্যাছে বিচ্ছেদের রঙে
কখনো আমাকে ভুললেও,ভুলো নাকো প্রিয়
চেনা শহরের অলিগলির মায়া,সস্তা উপহার কিংবা বেড়ে উঠা আমাদের বিশ্বাস।

যে শহর ভালোবেসে কাছে ডেকেছিলো
অবেলায় ঠেলে দিলো সন্ধ্যার অন্ধকারে
সে আজ আমায় অন্ধ বলে
তাই চলো কবর খুড়ি
এই সাদাসিধে জীবনে
দীর্ঘ অভিমান থেকে তীব্র ঘৃণার।

guest
0 Comments
Newest
Oldest Most Voted