কবিতা বোদ্ধা তুমি!
কবি বোরহানুল ইসলাম লিটন
সময় ০৮ নভেম্বর, ২০২১ইং।
লিখার স্থান পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
Review This Poem

ধাপ বাড়ালেই এলোকেশী?
বন্ধু স্বজন ঘেঁষাঘেঁষি?
চাওয়ার চেয়ে প্রাপ্তি বেশী?
বেশ তবে তো উচ্ছ্বাসী!

রাত্রি দিবা দোলায় চড়ে
রত্ন ধনে ভাণ্ড ভরে
পারবে তবে সমাদরে
গড়তে সুঠাম গড় পেশী।

তাই বলে কি বোদ্ধা তুমি
হয় যদি ’মা’ ভিনদেশী??

guest
0 Comments
Newest
Oldest Most Voted