কবিতা হিল্লা (অণু)
কবি বোরহানুল ইসলাম লিটন
সময় ২৮ অক্টোবর, ২০২১ইং।
লিখার স্থান পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
Review This Poem

মাতবর ডেকে কয়
ওই বেটা বিল্লা,
উর্বরা জমি ফেলে
ঢাকা যাবি কিল্লা?

হেসে কয় বিল্লাল
ঘর আছে নেই থাল,
আবাদে কি হবে আর
উদরের হিল্লা!

তারচেয়ে চলো হাঁটি
তুমি আমি মিল্লা!!

guest
0 Comments
Newest
Oldest Most Voted