কবিতা পিতার আশীষ (সনেট)
কবি বোরহানুল ইসলাম লিটন
সময় ২৯ অক্টোবর, ২০২১ইং।
উৎসর্গ একমাত্র মেয়ের প্রতি।
লিখার স্থান পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
Review This Poem

কলমে অলমে তুমি খুব বড় হবে
জগতও হাসবে দেখে তৃষিত সুনাম,
ছড়াবে সুবাস মাগো দিবা-নিশি যবে
ললাটে দিলাম মেখে আজিকে যে ঘাম।

যেথা থাকো সুরাসুরে বাহিরে বা ঘরে
করমে মিলবে তবু হীরকের খনি,
সফলতা এলে তাতে অভেদী সদরে
স্বজনই সাজাবে খোশে দু’চোখের মণি।

সকলি বিলীন হবে এ ধরণী ফেলে
নিশীথের বুকে দিবা হলেও সাহারা,
অমার গহনে তবু যাবে কেহ খেলে
হয়ে চির জোনাকের বিমল ইশারা।

আমি কি হয় গো মাগো আমাতে বিলীন,
হলে সে পরের তরে সজলে আসীন!!

guest
0 Comments
Newest
Oldest Most Voted