কবিতা বনের বুকে
কবি বোরহানুল ইসলাম লিটন
সময় ০৮ অক্টোবর, ২০২১ইং।
লিখার স্থান আত্রাই, নওগাঁ।
Review This Poem

ওই ব্যাটা আলমাস
কেন রে ফেলিস শ্বাস!
আজও কি বনের ক্ষত জ্বলে দাউ দাউ?

তবে যে গেলো না কেউ
নাকি রে ভুলেছে সেও
যাদের ভাবেনি বন না পেয়েও ফাউ?

আলমাস হেসে বলে
নতি রাখি পদতলে
ফুতিরা গেছিল প্রভু দিবে ভেবে সেক!

সেথা কি দেখলো ওরা?
রেখেছে নজর কড়া
হরির মাথায় বসে বেহায়া শ’ ভেক!!

guest
0 Comments
Newest
Oldest Most Voted