| কবিতা | নিরালে ভেবো (ট্রায়োলেট) |
| কবি | বোরহানুল ইসলাম লিটন |
| সময় | ২১ জুন ২০২১ইং। |
| লিখার স্থান | আত্রাই, নওগাঁ। |
নিরালে যতনে ভেবো ক্ষণিকের তরে
কখনো কাঁদলে হেরে গৌরব অতি,
কে দিতো জ্বালায়ে দীপ স্বপ্নের গড়ে!
নিরালে যতনে ভেবো ক্ষণিকের তরে।
যে বুকে রাখতো সদা আপনার দরে,
তুমি কি দিয়েছো তার দাম এক রতি!
নিরালে যতনে ভেবো ক্ষণিকের তরে
কখনো কাঁদলে হেরে গৌরব অতি।