কবিতা পরিপাটি (অণু)
কবি বোরহানুল ইসলাম লিটন
সময় ২২ সেপ্টেম্বর ২০২১ইং
উৎসর্গ প্রিয় দোস্তকে
লিখার স্থান আত্রাই, নওগাঁ।
Review This Poem

দুঃখের ঘাতে যদি বা কখনো
অক্ষিতে জমে পানি,
ভেবো না টানছো শুধু শুধু কারো
নিষ্ফলা কোন ঘানি।

না-ও যদি মানো পচন মিশলে
উর্বর হয় মাটি,
জেনে রেখো তবু হয় না স্বর্ণ
সুরে সুরে পরিপাটি।

guest
0 Comments
Newest
Oldest Most Voted