| কবিতা | নিঃসঙ্গ বৃক্ষ |
| কবি | সাযীম হিমু চৌধুরী |
| সময় | ২১ সেপ্টেম্বর,২০২১,রাত |
| লিখার স্থান | চট্টগ্রাম |
মধ্যবিত্তের শার্ট আর সম্পর্কের মতো আমাকেও ছিঁড়ে ফেললে সেদিন
যেমনটা ছিঁড়ে ফেললে জীবনে যুদ্ধে
আর ঘোর অন্ধকারে আমাকে রেখে গ্যালে একা
নিঃসঙ্গ বৃক্ষের মতো একা।
এই বুক জুড়ে আজ ছেয়ে গ্যাছে পৃথিবীর সব বিষাদ
ছেয়ে গ্যাছে অগণিত দুঃখ,দরোজার চৌকাঠে
আমাদের স্রষ্টা সব জানে,জানে নিঃসঙ্গতায় চলে গ্যাছে কত বছরের পর বছর
সেদিনের মতো আজও
নিঃশব্দ বারান্দার পাশ ঘেঁষে হেটে চলি
মাঝরাতে,একা একা
হুটহাট নাই হয়ে যায় নিঃসঙ্গতার চিহ্ন
জানি না এ পথের শেষ কবে?
তবুও আমি হেটে যাই,
থেকে যাই একা,পুরানো নিঃসঙ্গ বৃক্ষের মতো একা।