| কবিতা | ইল্লীয়্যীনের বাসি (অণু) |
| কবি | বোরহানুল ইসলাম লিটন |
| সময় | ১৮ সেপ্টেম্বর ২০২১ ইং |
| উৎসর্গ | প্রিয় দোস্তকে |
| লিখার স্থান | আত্রাই, নওগাঁ। |
হয় যদি কেউ
অমোঘ আশা চষে,
জ্ঞান সাধনে
আপন পাপের নাশী,
কালের ঘাতে
পড়লেও সে খসে,
দম হবে তার
ইল্লীয়্যীনের বাসি।