| কবিতা | আমি ও আমার অজ্ঞতা |
| কবি | বিবেক সিং |
| সময় | ১৭ই আগস্ট, ২০২১ |
| লিখার স্থান | শ্রীরামপুর,হুগলী,পশ্চিমবঙ্গ,ভারত |
কি ভীষণ অজ্ঞতা আমাকে পেয়ে বসেছে
আমি সৃষ্টি করে চলেছি
নিজে ধ্বংস হতে বসেছি
অঙ্ক দৌড়ে নেমে আমি অঙ্ক কষে চলেছি
হিসেবে বিস্তর গড়মিল
দৌড়াতে ভুলে গেছি
শুকনো মরুভূমিতে চষে বেড়াচ্ছি
কাঠফাটা রোদের মাঝে
মরীচিকা আগলে ধরছি
আমার সময় বয়ে চলেছে দ্রুতবেগে
আমি দেখছি চেয়ে চেয়ে
আর হাতড়ে হাতড়ে মরছি