বাংলা কবিতা, পুরোনো খাতা কবিতা, কবি রুদ্রঞ্জীব | কবিতা অঞ্চল
কবিতা পুরোনো খাতা
কবি রুদ্রঞ্জীব
সময় ০৩/০৯/১৯
লিখার স্থান লালকুঠি ঘাট, ঢাকা।
Review This Poem

পুরোনো কবিতার খাতায়
স্মৃতি খুঁজে ফিরি
খাতার কয়েকটি পাতায়
চোখের জলের দাগ
আমার আবার মনে পড়ে
এখন আমি কি করি?

তুমি করেছো বারণ
জিজ্ঞেস করেছো কতশত বার
তোমায় হন্য হয়ে খোঁজার কারণ।

উত্তর দিয়েছি
একটি কথাতেই
তোমায় বড্ড বেশি ভালোবাসি।

বিশ্বাস করতে প্রতিবারই
বলতাম যতবারই
তাই জানতে চাই
একলা এই ঘোলা সমুদ্দুরে
আমায় কেনো ফেলে গেলে?

guest
0 Comments
Newest
Oldest Most Voted